শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার শুরু হয়ে গেলো মদন-কুনালের তরজা। বাংলা তৃণমূল শেষ - একথা বলার অপেক্ষা রাখে না। মমতা এখন বড়ো নিঃসঙ্গ। সেই অবস্থাতে আবার খুনটুসি শুরু হলো দুই নেতার। মদনকে সরাসরি হুঁশিয়ারি কুণাল ঘোষের। রাজনীতির বাইরে গিয়ে আক্রমণ করেছেন মদন, অভিযোগ Kunal Ghosh-র। এমন আক্রমণ করব মুখ দেখাতে পারবেন না, পাল্টা হুঁশিয়ারি কুণালের। ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যানেজ করার অনুরোধ করেছেন মদন বলে দাবি বেলেঘাটার বিধায়কের।গত ১৩ নভেম্বর কলকাতার বিবাদী বাগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকী ও মূর্তি উন্মোচন অনুষ্ঠানে অবিজেপি একাধিক দলের শীর্ষ নেতারা একমঞ্চে উপস্থিত হন। সেখানে পৌঁছন কুণালও। সেই নিয়েই বেলেঘাটার বিধায়ককে আক্রমণ করেন মদন মিত্র। আজ তারই পাল্টা দেন কুণাল। ক্ষুব্ধ কুণাল ঘোষ বলেন, “মদনদাকে অনেক দিন থেকে চিনি। সকালে আমাদের বিরুদ্ধে কোনও বক্তব্য রাখলে, রাতে ফোন করেন। আপনি আপনার বাড়ির লোককে ইডি ডেকে পাঠিয়েছে বলে অবস্থান বদল করেছেন।” তিনি এও বলেন, “কংগ্রেসের অনুষ্ঠানে স্বসম্মানে আমন্ত্রণ করা হয় আমায়। প্রিয়দার প্রতি দুর্বলতার জন্যই একটু বেশি সময় থেকে গিয়েছিলাম সেখানে। বাকি কংগ্রেস নেতা-নেত্রীও আমায় ভালোবাসেন। মদন মিত্রের মতো বেইমান-বিশ্বাসঘাতক ভাবেন না।” এরপর তার সংযোজন, “মদনদা রাজনৈতিকভাবে যা পারো বলো, আমি উত্তর দেব। কিন্তু ব্যক্তিগতভাবে আমায় হিট করলে আমি পাল্টা এমন হিট করব তুমি মুখ দেখাতে পারবে না।
এরপর বলেন, “কুণাল ঘোষ অনেক ঝড়-ঝাপ্টা সামনে সম্মান নিয়ে চলার পক্ষে। কুণাল পার্সোনাল অ্যাটাক করলে ২৪ ঘণ্টার মধ্যে মুখ দেখাতে পারবে না বলে দিলাম। ফালতু ঘাঁটাতে যেও না। কল লিস্টের টাইম দেখাব? বৌদি আছে…ছেলেদের পছন্দ করি..নাতি হয়ে গেছে। এমন আক্রমণ আনব না, বাড়ি শুদ্ধু মুখ দেখাতে পারবে না মদনদা। ব্যক্তিগত আক্রমণ করলে কুণাল কী জিনিস বোঝাতে ১ সেকেন্ড লাগে না। আমায় ভালোবাসলে জুতো পালিশও করে দিতে পারি।” পাল্টা বলেছেন মদনও। তিনি আবার বলেন, “আমার এত অধঃপতন হয়নি, মানুষকে ছেড়ে কুণাল ঘোষকে আক্রমণ করতে যাব। কারণ আর যাই হোক, মানুষের সঙ্গে লড়াই করা যায়, চতুষ্পদ কেউ হলে তার সঙ্গে লড়াই করা যায় না।”

