মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Cyclone Effect: নিম্নচাপের বৃষ্টিতে জমিতেই পচছে শীতকালীন সবজি, মাথায় হাত কৃষকদের!

প্রকাশিত:

মূল বিষয়

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা থেকে সুন্দরবন—নিম্নচাপের জেরে টানা Rainfall-এ চরম বিপাকে পড়েছেন কৃষকরা। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং সকাল থেকে লাগাতার বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে কৃষিক্ষেত্রে। একদিকে মাঠে পাকা ধান কাটার আগেই জমিতে জল জমেছে, অন্যদিকে শীতকালীন সবজি চাষেও বিপাকে।

হাওড়া
হাওড়া
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা থেকে সুন্দরবন—নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে(Rainfall) চরম বিপাকে পড়েছেন কৃষকরা। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং সকাল থেকে লাগাতার বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে কৃষিক্ষেত্রে। একদিকে মাঠে পাকা ধান কাটার আগেই জমিতে জল জমেছে, অন্যদিকে শীতকালীন সবজি চাষেও দেখা দিয়েছে বিপর্যয়ের আশঙ্কা।
কৃষকদের অভিযোগ, ধান পাকার পর এই সময় ফসল ঘরে তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু লাগাতার বৃষ্টিতে ধানজমিতে জল জমে যাওয়ায় অনেক জায়গায় ধান কাটা ও মাঠ থেকে ফসল তুলে আনা সম্ভব হচ্ছে না। ফলে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। অন্যদিকে, শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মুলোর মতো সবজি জমিতেও জল জমে যাওয়ায় গাছের গোড়ায় পচন ধরার আশঙ্কা তৈরি হয়েছে।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে শুধু মাঠের ফসলই নয়, আগামী দিনের সবজি উৎপাদনেও বড়সড় প্রভাব পড়বে। এর সরাসরি প্রভাব পড়তে পারে বাজারে। উৎপাদন কমে গেলে শীতকালীন সবজির দাম বাড়তে পারে কয়েক গুণ। ফলে একদিকে আর্থিক ক্ষতির মুখে পড়বেন চাষিরা, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সবজি কিনতে গিয়ে সমস্যায় পড়বেন সাধারণ ক্রেতারা।
তার ওপর ফসল বাজারজাত করার সময় মধ্যস্বত্বভোগী ও দালালদের দৌরাত্ম্য বাড়লে কৃষকদের লোকসান আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগের এই পরিস্থিতিতে দ্রুত কৃষিক্ষেত্রের ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর দাবি উঠছে কৃষক মহলে। সব মিলিয়ে নিম্নচাপের বৃষ্টিতে মাথায় হাত সীমান্ত থেকে সুন্দরবনের কৃষকদের।

প্রতিবেদক

Ankita Jana