শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ প্রথম আগুন দেখা যায়(South Kolkata)। মূলত গোডাউন অঞ্চলের বস্তি বলে আগুন দ্রুত ছড়িয়ে পরে। পরে তীব্রতা বাড়তেই তা পাশের ঘর গুলিতে ছড়িয়ে পড়ে। যেহেতু ঘিঞ্জি এলাকা, সেই কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। মোট ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।এখনও আগুন নিয়ন্ত্রণে এলেও, রয়েছে কিছু পকেট ফায়ার।সেইগুলোও নেভানোর কাজ চলছে।এরপর একে একে দমকলের ১৫টি এই ইঞ্জিন পৌঁছয় এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে প্রথমে যখন আগুন লেগে যায়, সেই সময় এলাকার স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন।
প্রথমেই ঘরে যাঁরা ছিলেন তাঁদের বের করে আনেন দমকল কর্মীরা। ফলে ক্ষয়ক্ষতির কিছু হয়নি। তবে একেবারে ঘিঞ্জি এলাকা হওয়ায় ভয়াবহতা বাড়তে পারত।আগুন ধীরে ধীরে বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকলে। আসে পুলিশও।মূলত গোডাউনের পাশে বস্তি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সেই সব জায়গায়। এরপর সিলিন্ডার ব্লাস্টের একটা শব্দ হয়। এরপর কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউদাউ করে জ্বলে আগুনের লেলিহান শিখা গ্রাস করে পুরো জায়গাকে।
