মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
দেশ

Fuel Price Hike: দাম বাড়ল পেট্রল ও ডিজেলের! লিটার প্রতি কত বাড়বে খরচ?

প্রকাশিত:

মূল বিষয়

ধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, এই মুহূর্তে গাড়ি ব্যবহার কমাতে অন লাইন ক্লাস চালু করতে। এবার ফের জ্বালানির মূল্যবৃদ্ধিতে যে মধ্য়বিত্তের পকেটে টান পড়তে চলেছে, তা স্পষ্ট। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ব জুড়ে তেল ও জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হচ্ছে। এই মুহূর্তে পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ নাস্তানাবুত করে ছাড়ছে ভারতকে। ভারতের উপর সরাসরি যুদ্ধের প্রভাব এসে পরা শুরু করেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী গাড়ি ব্যবহার কমানোর পরামর্শ দিয়েছেন। নিজেও গাড়ি ব্যবহার কমিয়েছেন। এবার একধাক্কায় অনেকটাই বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। লিটার প্রতি প্রায় ৩ টাকা করে দাম বাড়ানো হল। শুক্রবার সকাল থেকে কার্যকর হচ্ছে নতুন দাম। দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হল ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে ৯০.৬৭ টাকা হল। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হল ১০৮ টাকা ৬৬ পয়সা, মুম্বইতে দাম হল ১০৬ টাকা ৬৮ পয়সা ও চেন্নাইতে দাম বেড়ে হল ১০৩ টাকা ৬৭ পয়সা।কলকাতায় ডিজেলের দাম বেড়ে হল ৯৫ টাকা ৮ পয়সা, মুম্বইতে দাম বেড়ে হল ৯৩ টাকা ১৪ পয়সা ও চেন্নাইতে দাম হল ৯৫ টাকা ২৫ পয়সা।

  প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, এই মুহূর্তে গাড়ি ব্যবহার কমাতে অন লাইন ক্লাস চালু করতে। এবার ফের জ্বালানির মূল্যবৃদ্ধিতে যে মধ্য়বিত্তের পকেটে টান পড়তে চলেছে, তা স্পষ্ট। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ব জুড়ে তেল ও জ্বালানি সরবরাহ বিপর্যস্ত হচ্ছে। এর জেরে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দামও অনেকটাই বেড়েছে। ফলে মূল্যবৃদ্ধি যে হবে, তা অনুমান করছিল সব মহলই। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী আগেই বলেছিলেন, তেলের দাম যে আর বাড়বে না, সে কথা তিনি বলছেন না। অন্যদিকে, রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্র গত বুধবার জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ না থামলে জ্বালানির মূল্যবৃদ্ধি শুধুমাত্র সময়ের অপেক্ষা।

প্রতিবেদক

Tathagata