মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
কলকাতা

Dhirendra Sashtri: বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ! মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার কংগ্রেস নেতা

প্রকাশিত:

মূল বিষয়

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই এক কংগ্রেস নেতাকে গ্রেফতার করল পুলিশ। মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী তথা বাগেশ্বর বাবার (Bageswar Baba) ছবি পোড়ানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে অতনু দাস কে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কুশপুতুল জ্বালানো রাজনৈতিক আন্দোলনের একটা অংশ। প্রতিবাদ বিভিন্ন ভাবে দেখানো হয়, তারই অংশ ছবি বা কুশপুতুল পড়ানো। তারজন্য গ্রেফতার? ব্রিটিশ আমলে হলেও স্বাধীন ভারতে এমন ঘটনার নজির নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই এক কংগ্রেস নেতাকে গ্রেফতার করল পুলিশ। মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী তথা বাগেশ্বর বাবার (Bageswar Baba) ছবি পোড়ানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে। কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদের দাবি, এর আগে একাধিক নেতা কুশপুতুল জ্বালানো হয়েছে, কিন্তু তার জন্য কোনও মামলা হয়নি। সম্প্রতি রাজ্য়ে এসে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন বাগেশ্বর বাবা। একটি অনুষ্ঠান থেকে তিনি মন্তব্য করেন, দুর্গা পূজা চলাকালীন বাঙালিদের আমিষ খাওয়ার অভ্যাস তাঁর পছন্দ নয়। যাঁরা ওই সময় আমিষ খান, তাঁদের ‘পাখণ্ডী’ বা ভণ্ড বলেও উল্লেখ করেন তিনি।

  মজার হলো আমিভোজী বাঙালি হিন্দুদের 'পাখন্ডি' বলার জন্য কিন্তু কোনো শাস্তি  হয় নি তার। অনেকেই বাগেশ্বর বাবার এই কথার তীব্র প্রতিবাদ করেছেন। বিজেপি নেতারাও স্পষ্ট করেন, বাগেশ্বর বাবার বক্তব্যের সঙ্গে তাঁদের মতের কোনও মিল নেই। বাগেশ্বর বাবা ওই বক্তব্যের পরই ভবানীপুরে তাঁর ছবি নিয়ে প্রতিবাদ জানান কংগ্রেস নেতারা। সেই প্রসঙ্গে উল্লেখ করে বৃহস্পতিবার বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমি কতগুলো লোককে দেখলাম, ভবানীপুরে থানার সামনে ছবি পুড়িয়েছে। আমি এখান থেকে সিপি-কে বলছি, ওই লোকগুলোকে গ্রেফতার করতে হবে। এ রাজ্যে এসব চলবে না। অনেক করেছেন।” এরপর রাতেই টালিগঞ্জের বাড়ি থেকে কংগ্রেস নেতা অতনু দাসকে গ্রেফতার করে ভবানীপুর থানায় পুলিশ।

প্রতিবেদক

Tathagata