Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sourav Ganguly: সৌরভ ও ডোনাকে খুনের হুমকির চিঠি! আতঙ্কে পরিবার

Loading... খেলা
Sourav Ganguly: সৌরভ ও ডোনাকে খুনের হুমকির চিঠি! আতঙ্কে পরিবার
#Sourav Ganguly News #Dona Ganguly #Cricket #Sports #Bengali News #সংবাদ #সৌরভ #খুনের হুমকি #সৌরভ গাঙ্গুলি খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আগেও এমন চিঠি এসেছে। কিন্তু তখন সৌরভ বিষয়টাকে ততটা গুরুত্ব দেয় নি। কিন্তু এবার চিঠির স্টাইল ও ভাষা দেখে চমকে উঠেছে 'দাদা'। অবশেষে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ সূত্রে খবর, গত ছয়মাস ধরে এই ধরনের রহস্যময় চিঠি আসছিল সৌরভের নামে। প্রাথমিকভাবে সেগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি। সাধারণ ভক্তদের থেকে যেরকম চিঠি আসে, সেরকম ভেবেই আর চিঠিগুলো খুলে দেখা হয়নি। সোমবার ফের আরও একটি চিঠি আসে। সৌরভের অফিসে সেটা খুলে পড়তেই ভয়ংকর তথ্য উঠে আসে। পুরো চিঠিতে ইংরেজিতে লেখা। এতটাই ছোট অক্ষরে লেখা যে, পড়তে পর্যন্ত সমস্যা হচ্ছিল। সেখানে অত্যন্ত কড়া ভাষায় সৌরভ ও ডোনার ক্ষতি করার হুমকি রয়েছে। বলা হয়েছে, বাড়িতে ঢুকে তাঁদের ‘খুন’ করে দেওয়া হবে। এমনকী সৌরভের ঘনিষ্ঠরাও এর হাত থেকে রেহাই পাবেন না! 

  চিঠি পাওয়ার পরই সিএবি সভাপতির তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নন সৌরভ।ইতিমধ্যে পুলিশের তরফেও তদন্তের অগ্রগতি হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেলঘরিয়া থেকে এক ব্যক্তি কুরিয়ার মারফত এই চিঠিগুলো পাঠাতেন। তাঁর ফোনের সিমের গতিবিধিরও হদিশ পাওয়া গিয়েছে। কুরিয়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফ থেকে। জানা গিয়েছে, আজও একইভাবে সৌরভের নামে একটি চিঠি পাঠানো হয়েছে। ইতিমধ্যে পুলিশের তরফেও তদন্তের অগ্রগতি হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেলঘরিয়া থেকে এক ব্যক্তি কুরিয়ার মারফত এই চিঠিগুলো পাঠাতেন। তাঁর ফোনের সিমের গতিবিধিরও হদিশ পাওয়া গিয়েছে। কুরিয়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হয় পুলিশের তরফ থেকে। জানা গিয়েছে, সোমবারও একইভাবে সৌরভের নামে একটি চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেট: