Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 27/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Commonwealth Games: কমনওয়েলথে টানা তৃতীয় সোনা! দেশের মুখ উজ্জ্বল করলেন Mirabai Chanu

Loading... খেলা
Commonwealth Games: কমনওয়েলথে টানা তৃতীয় সোনা! দেশের মুখ উজ্জ্বল করলেন Mirabai Chanu
#Commonwealth Games News #Mirabai Chanu #Weightlifting Gold #Gold Medal #কমনওয়েলথ #মীরাবাই চানু খবর #ভরোত্তলন বিভাগ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ভারতের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ তো আগেই উঠেছে। ভারতের নাক কাটা গেছে অনেকটা। সেই পরিস্থিতিতে স্বার্থ অনেকটাই রক্ষা করলো ভার উত্তোলন বিভাগ। রবিবার চলতি কমনওয়েলথ গেমসে ভারোত্তোলন ইভেন্ট শুরুটা ভালো হয়েছে। রুপোর পদক জেতেন ঋষিকান্ত সিং। এরপর সকলের নজর ছিল মীরাবাঈ চানুর দিকে। গ্লাসগোয় ৪৮ কেজি বিভাগে সোনার পদক জিতলেন অলিম্পিকে রুপো জয়ী এই তারকা। কমনওয়েলথ গেমসে এটা তাঁর টানা তৃতীয় সোনা। শুরু থেকেই অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে ছিলেন মীরাবাঈ। তাই প্রথম সফল লিফটেই তাঁর স্বর্ণপদক নিশ্চিত করার সুযোগ ছিল। ৮২ কেজি ওজন দিয়ে শুরু করেন তিনি। যা প্রতিযোগিতায় সবার চেয়ে বেশি। কিন্তু প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সফলভাবে ৮২ কেজি তোলেন। 

  এরপর তৃতীয় চেষ্টায় ৮৫ কেজি তুলে তিনি কমনওয়েলথ রেকর্ড গড়েন। সেই মুহূর্তেই পরিষ্কার হয়ে যায়, টানা তৃতীয় কমনওয়েলথ গেমসে সোনা জেতা কেবল সময়ের অপেক্ষা। ২০১৮ গোল্ড কোস্ট, ২০২২ বার্মিংহ্যামের পর গ্লাসগো কমনওয়েথ গেমসেও সোনা জিতলেন চানু। শুরু থেকেই অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে ছিলেন মীরাবাঈ। তাই প্রথম সফল লিফটেই তাঁর স্বর্ণপদক নিশ্চিত করার সুযোগ ছিল। ৮২ কেজি ওজন দিয়ে শুরু করেন তিনি। যা প্রতিযোগিতায় সবার চেয়ে বেশি। কিন্তু প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হন। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সফলভাবে ৮২ কেজি তোলেন। এরপর তৃতীয় চেষ্টায় ৮৫ কেজি তুলে তিনি কমনওয়েলথ রেকর্ড গড়েন। সেই মুহূর্তেই পরিষ্কার হয়ে যায়, টানা তৃতীয় কমনওয়েলথ গেমসে সোনা জেতা কেবল সময়ের অপেক্ষা।

সর্বশেষ আপডেট: