Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 20/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Spain vs Argentina: ফেরান তোরেসের ১০৬ মিনিটের গোলে বিশ্বজয়ী স্পেন! চোখের জলে বিদায় মেসির

Loading... খেলা
Spain vs Argentina: ফেরান তোরেসের ১০৬ মিনিটের গোলে বিশ্বজয়ী স্পেন! চোখের জলে বিদায় মেসির
#Argentina #Spain #FIFA World Cup #Sports #Spain World Champions #Lionel Messi #football #সংবাদ #বিশ্বকাপ ফুটবল #খেলা #মেসি #স্পেন চ্যাম্পিয়ান

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে মারিও গোটজের ১১৩ মিনিটের গোলে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। ২০২৬ সালে মেসির দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হল ১০৬ মিনিটে। ফেরান তোরেসের করা একমাত্র গোলে বিশ্বচ্যাম্পিয়ান স্পেন। ২০১৪ –র পর আবার ২০২৬ সালে বিশ্বচ্যাম্পিয়ান হল ইনিয়েস্তা-জাভির দেশ। স্পেনের জার্সিতে বসল দ্বিতীয় তারা। অনবদ্য ফুটবল খেলে নিজেদের বিশ্বজয়ের স্বপ্ন পূরণ করেছে লামিন ইয়ামালের স্পেন। অবিস্মরণীয় লড়াই করে ফাইনালে উঠলেও চতুর্থবারের জন্য বিশ্বকাপের ট্রফি অধরা রইল আর্জেন্টিনার। চোখের জলে মাঠ ছাড়লেও লিওনেল মেসি। 

যদিও, অতিরিক্ত সময়ের একমাত্র গোলে স্পেনের জয় দেখে মনে হতে পারে সম্পূর্ণ ম্যাচ জুড়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু, হয়েছে ঠিক তার বিপরীত। সম্পূর্ণ ম্যাচ জুড়ে আর্জেন্টিনার উপর আধিপত্য বিস্তার করে রেখেছিল স্পেন। কার্যত পুরো খেলাই হয়েছে একমুখি। আর্জেন্টিনার ডিফেন্স বনাম স্পেনের আক্রমণ। ৯০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা স্পেনের গোল লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি। 
তবে, সম্পূর্ণ ম্যাচে একাধিক ধাক্কা এসেছে আর্জেন্টিনার শিবিরে। ৪৪ মিনিটের মাথায় চোট পেয়ে বেরিয়ে যান লিসান্দ্রো মার্টিনেজ। তাঁর পরিবর্তে মাঠে আসেন ওটামেন্ডি। এমনকি একইভাবে চোটের কারণে মাঠ ছাড়েন কুটি রোমেরো। প্রধান দুই ডিফেন্ডারকেই হারিয়ে ফেলেন স্কালোনি। ফলে, তিনি ইচ্ছামতো সাবস্টিটিউট করতে পারেননি। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের তিন মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্ডেজ। 

৯৬ মিনিটের মাথায় গোল বাতিল হয় পরিবর্ত হিসবে নামা নিকো উইলিয়ামসের। কিন্তু, সম্পূর্ণ ম্যাচ জুড়ে গোলের সামনে চিনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকলেও দলকে বাঁচাতে পারেননি এমি। ১০৬ মিনিটে সম্ভবত নিজের জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ গোল স্কোর করেন ফেরান তোরেস। সম্পূর্ণ বিশ্বকাপ জুড়ে একধিক বাজে মিসের জন্য কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত তাঁর করা গোল থেকেই দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি আসছে স্পেনে। 

সম্পূর্ণ প্রতিযোগিতা জুড়ে অনবদ্য ফুটবল খেললেও ফাইনালে নিরাশ করল আর্জেন্টিনার পারফর্ম্যান্স। এদিন স্পেনের উপর সেইভাবে চাপই সৃষ্টি করতে পারল না মারাদোনার দেশের খেলোয়াড়েরা। দ্বিতীয়বার বিশ্বকাপের ট্রফি তোলার স্বপ্ন অধরাই রয়ে গেল মেসির। কোচ হিসবে স্কালোনিকে কার্যত মুঠোবন্দি করে রেখে দিয়েছিলেন স্পেনের ডে লা ফুয়েন্টে। মাঠে কোনো পরিকল্পনাই কাজ করেনি স্কালোনির। অপরদিকে এককথায় রূপকথার মতো বিশ্বকাপ অভিযান শেষ করল স্পেন। তাদের জন্য এই জয় ঐতিহাসিক। শেষ হল ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ a। 

সর্বশেষ আপডেট: